কানের প্রদাহ বা কান পাকা- Middle Ear Disease/Otitis Media
কানের প্রদাহ বা কান পাকা- Middle Ear Disease/Otitis Media
ডা: এ,এন,এ,হোসেন-এমবিবিএস
![]() |
| কানে প্রদাহ |
সাধারণঃ স্ট্রেপটোকক্কাস, নিউমোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস প্রভৃতি জীবানু দ্বারা ইহা হয়ে থাকে। মধ্য কানে প্রদাহ হওয়ার জন্য জলীয় ও মিউকাস দ্বারা কান ভরাট হয় এবং ঐ কানে অধিক চাপ সৃষ্টি হয়। ফলে কানের দুর্বল অংশ দিয়া টিমপেনিক মেমব্রেন ফাটিয়া গিয়া পুঁজ বাহির হইয়া কানের মধ্য আসে। ইহাকে পারফোরেশন বলে। এই পুঁজ কর্ণপটহের উপর চাপ দেয় বলিয়া খুব ব্যথা হইতে থাকে। সময়মত চিকিৎসায় প্রদাহের উপশন না হইলে কর্ণ পটহ ফাটিয়া গিয়া বহিকর্ণ থেকে পুঁজ গড়াইতে থাকে কখনো কখনো আবার কর্ণ পর্যন্ত ফেটে পুঁজ বাহির হয় না কিন্তু কানের পিছনের যে সূ্ক্ষ জালির মতো ম্যাসটয়েড অস্থি আছে,তাহর প্রদাহ ঘটায়।
লক্ষণ
১। দীর্ঘদিন যাবৎ সর্দি কাশিতে ভুগিবার পর ইহা হয়।
২। জ্বর হয়।
৩। কান কামড়ায় ও কানে অত্যদিক ব্যাথা হয়।
8। কানের ভিতরে পাকে ও পুঁজ হয়।
৫। টিম্পনিক মেমব্রেনের পর্দা ফাটিয়া পুঁজ পড়ে এবং ব্যথা কমিয়া যায়।
৬। কান হতে পুঁজ পড়ে, কান ভিজিয়া থাকে, বিশ্রী গন্ধ হয়।
৭। মধ্য কানে জলীয় পদার্থ জমিবার জন্য মাথা ঘুরানী হইতে পারে।
৮। মধ্যকানে প্রদাহের সহিত ম্যসটয়েড সেলগুলির কিছুটা প্রদাহ হয়।
৯। শিশুদের ইউস্টসিয়াম টিউব ছোট বলিয়া যে সকল শিশু প্রায় সর্দি কাশিতে ভোগে তাহারা প্রায়ই কান পাকা রোগে ভোগে। তাহারা কিছু বলিতেনপারে না তই তাদের অবস্থা দেখিয়া রোগ নির্নয় করিতে হয়। শিশু কান্নাকাটি করে, অত্যাদিক অস্থিরতা প্রকাশ করে এবং বালিশে মাথা ঘর্ষন করে কিংবা হত কানের কাছে লইয়া যায়।
কানের প্রদাহ/ব্যথা
১। টিম্পেনিক মেমব্রেন ফাটিয়া আরোগ্য লাভ করতে পারে।
২। মেমব্রেন ফাটিয়া গিয়া পরে আরগ্য লাভ করিতে পারে।
৩। মেমব্রেন ফাটিয়া গেলে ঐ স্থানে জোড়া লাগিতে পারে কিংবা ছিদ্র অবস্থায় থাকিতে পারে। রোগী তখন কানে কম শুনিবে।
পথ্য ও আনুষাঙ্গি ব্যবস্থা
১। সময় মত কান পরিস্কার করিবে।
২। E.N.T. বিশেষঙ্গকে দেখাইতে হইবে।
৩। কারন ঘটিত রোগের চিকিৎসা করিতে হইবে।
আরো জেনে নিন👇
ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি
কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন