নাক দিয়ে রক্ত পড়া- Epistaxis
নাক দিয়ে রক্ত পড়া- Epistaxis
![]() |
| নাক দিয়ে ব্লাড পড়া |
নাক দিয়ে রক্ত পড়ার কারন
১। নাকে বা মাথায় আঘাত লাগিলে।
২। ভাইরাস জাতীয় ইনফেকশন হইতে।
৩। নাকে সিফিলিস, ডিপথেরিয়া, টিউমার, কুষ্ঠ প্রভৃতি রোগ হইলে রক্ত পড়িতে পারে।
8। রক্তে লিউকিমিয়া, এ্যানিমিয়া প্রভৃতি ব্যাধি হইলে।
৫। কালাজ্বর, টাইফয়েড জ্বর ইত্যদি জ্বরের লক্ষণ হিসাবেও নাক দিয়া রক্ত পড়তে পারে।
৬। মাইট্রাল স্টেনোসিস রোগ হইলে।
৭। উচ্ছ রক্তচাপ, রক্তাধিক্য, যকৃতে রোগ, উপদংশ, অতিরিক্ত শ্রম বা কাশি থাকিলে নাক দিয়া রক্ত পড়িতে পারে।
৮। অনেক সময় সর্দি পড়া বন্ধ হলেও নাক দিয়া রক্তপাত সম্ভব।
৯। বার বার নাকে খোচা দিলে কিংবা খোচার আঘাত লাগিলে।
১০। অনেক সময় রৌদ্রের মধ্যে অত্যধিক পরিশ্রম করিবার জন্যও ইহা হইতে পারে।
১১। ছোট বাচ্চারা অনেক সময় নাকের মধ্য কিছু ডুকাইয়া দিয়া রাখে।
১২। নাকের পলিপ হইতে অনেক সময় রক্তপাত হইতে পারে।
১৩। কাহারো কাহারো নাকের মধ্য রক্তবাহী শিরা উপশিরা বেশি থাকে, যার কারনে তাদের মাঝে মাঝে রক্ত পড়ে, ইহাকে আরিশ বলে।
করণীয় বা ব্যবস্থাপণা
১। কারন ঘটিত রক্তের চিকিৎসা করতে হবে।
২। যদি উচ্চ রক্তচাপ বা উনুরুপ কারন হয়, তাহইলে তাহা কাদাচ বন্ধ করা উচিত নয়।
৩। মাথায়, নাকের ভিতরে ও বাহিরে ঠান্ডা পানি দিলে রক্ত পড়া বন্ধ হইতে পারে।
8। রোগিকে শোয়াইয়া রাখা ভাল।
৫। যদি মাথায় ঠান্ডা পানি দেওয়াতে রক্ত পড়া না কমে তবে জীবাণুমুক্ত তুলায় লইয়া নাকের মধ্য ঢুকাইতে হইবে।
৬। যদি ৫নং ব্যবস্থাতেও রক্তপাত বন্ধ না হয়, তবে নাকের মধ্য ধীরে ধীরে জীবানু মুক্ত গজ প্যাক করিতে হইবে। অধিকাংশ ক্ষেত্রে এইভাবেই রক্তপাত বন্ধ হয়।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
১। মাথায় বেশী রোদ লাগানো বা বেশী পরিশ্রম করা ঠিক নয়।
২। চা, কফি. প্রভৃতি খাওয়া বন্ধ রাখা ভাল।
৩। ধুমপান করা চলিবে না।
8। লুঘু ও বলকারক খাদ্য সর্বদা পউকারী।
৫। গুরু পাক খাদ্য খাওয়া চলিবে না।
ভাল কোন নাক, কান ও গলা বিশেষঙ্গ ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা করতে হবে।
আরো জেনে নিন👇
ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি
কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে

Vai kanser somporka likben
উত্তরমুছুনAmaro sit kala nak deya rokto pora ki korbo vai?
উত্তরমুছুনভাল নাক, কান ও গলার ডাক্তার কে দেখাইতে হবে।
মুছুন