নাক দিয়ে রক্ত পড়া- Epistaxis

 নাক দিয়ে রক্ত পড়া- Epistaxis

নাক দিয়ে রক্ত পড়া- Epistaxis
নাক দিয়ে ব্লাড পড়া
যে কোন বয়সের লোক এই রোগে আকরান্ত হতে পারে। শিশু ২/৩ বছরের বালক/বালিকাদের এই রোগ কম হয়। বহুবিধ কারনে হয়া হইয়ে থাকে। তবে রক্ত পড়া অল্প সময়ের জন্য স্থায়ী থাকে। দূই এক বার এই রক্তপাত হলে কোন ভয় নেই, তবে মাঝে মাঝে এই রক্তপাত হইতে থাকলে তাহার জন্য চিকিৎসা করা অবশ্য কর্তব্য। ঘণ ঘন রক্ত পড়িলে রোগী রক্তহীন হয়ে পড়ে।

নাক দিয়ে রক্ত পড়ার কারন

১। নাকে বা মাথায় আঘাত লাগিলে।

২। ভাইরাস জাতীয় ইনফেকশন হইতে। 

৩। নাকে সিফিলিস, ডিপথেরিয়া, টিউমার, কুষ্ঠ প্রভৃতি রোগ হইলে রক্ত পড়িতে পারে।

8। রক্তে লিউকিমিয়া, এ্যানিমিয়া প্রভৃতি ব্যাধি হইলে।

৫। কালাজ্বর, টাইফয়েড জ্বর ইত্যদি জ্বরের লক্ষণ হিসাবেও নাক দিয়া রক্ত পড়তে পারে।

৬। মাইট্রাল স্টেনোসিস রোগ হইলে।

৭। উচ্ছ রক্তচাপ, রক্তাধিক্য, যকৃতে রোগ, উপদংশ, অতিরিক্ত শ্রম বা কাশি থাকিলে নাক দিয়া রক্ত পড়িতে পারে।

৮। অনেক সময় সর্দি পড়া বন্ধ হলেও নাক দিয়া রক্তপাত সম্ভব।

৯। বার বার নাকে খোচা দিলে কিংবা খোচার আঘাত লাগিলে।

১০। অনেক সময় রৌদ্রের মধ্যে অত্যধিক পরিশ্রম করিবার জন্যও ইহা হইতে পারে।

১১। ছোট বাচ্চারা অনেক সময় নাকের মধ্য কিছু ডুকাইয়া দিয়া রাখে।

১২। নাকের পলিপ হইতে অনেক সময় রক্তপাত হইতে পারে।

১৩। কাহারো কাহারো নাকের মধ্য রক্তবাহী শিরা উপশিরা বেশি থাকে, যার কারনে তাদের মাঝে মাঝে রক্ত পড়ে, ইহাকে আরিশ বলে।

করণীয় বা ব্যবস্থাপণা

১। কারন ঘটিত রক্তের চিকিৎসা করতে হবে।

২। যদি উচ্চ রক্তচাপ বা উনুরুপ কারন হয়, তাহইলে তাহা কাদাচ বন্ধ করা উচিত নয়।

৩। মাথায়, নাকের ভিতরে ও বাহিরে ঠান্ডা পানি দিলে রক্ত পড়া বন্ধ হইতে পারে।

8। রোগিকে শোয়াইয়া রাখা ভাল।

৫। যদি মাথায় ঠান্ডা পানি দেওয়াতে রক্ত পড়া না কমে তবে জীবাণুমুক্ত তুলায় লইয়া নাকের মধ্য ঢুকাইতে হইবে।

৬। যদি ৫নং ব্যবস্থাতেও রক্তপাত বন্ধ না হয়, তবে নাকের মধ্য ধীরে ধীরে জীবানু মুক্ত গজ প্যাক করিতে হইবে। অধিকাংশ ক্ষেত্রে এইভাবেই রক্তপাত বন্ধ হয়। 

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

১। মাথায় বেশী রোদ লাগানো বা বেশী পরিশ্রম করা ঠিক নয়।

২। চা, কফি. প্রভৃতি খাওয়া বন্ধ রাখা ভাল।

৩। ধুমপান করা চলিবে না।

8। লুঘু ও বলকারক খাদ্য সর্বদা পউকারী।

৫। গুরু পাক খাদ্য খাওয়া চলিবে না।

ভাল কোন নাক, কান ও গলা বিশেষঙ্গ ডাক্তারের পরামর্শ অনুসারে চিকিৎসা করতে হবে।

আরো পড়ুন....


আরো জেনে নিন👇

ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি

কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে

উচ্চ রক্তচাপ কেন হয়?

চোখ উঠা রোগের কারন কি?

কালা জ্বর কি?








মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইন্টেসটিন্যাল টি, বি, জনিত ডায়ারিয়া Diarrhoea from T. B. of Intestine)-Bangla News-2023

হিরো আলম- "Hero Alom" Human of the bangladesh-বাংলা নিউজ-2023

অন্ত্রের প্রদাহ/ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র প্রহাহ/ননস্পেসিফিক আলচারেটিভ কোলাইটিস (Enteritis and Colitis)- বাংলা নিউজ-২০২৩