পাকস্থলী ও বৃহৎ অন্ত্রের ক্যান্সার-Cancer of the stomach & Intestine
পাকস্থলী ও বৃহৎ অন্ত্রের ক্যান্সার-Cancer of the stomach & Intestine
অল্প বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই রোগ কম হয়। সাধারণত 8০ বছর পূর্ণ বয়স্ক ব্যক্তির মধ্য এই রোগ দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে পাকস্থলীর খাদ্য, গ্যাস্ট্রিক জুস হইতে এই ক্ষত উৎপন্ন হয় । এই ক্ষতের মধ্যে এমন কতগুলো পরিবর্তন দেখা যায় যাহার ফলে ইহা দূষিত দুরারোগ্য ঘায়ে পরিণত হয়। এই ক্ষত ক্যান্সার হইতে ভিন্ন প্রকৃতির। এই দূষিত ক্ষত শরীরে রক্ত ও দেহকোষকে দূষিত করিয়া ফেলিতে পারে ঐ রক্ত লিভারে পৌছিলে সেখানেও ক্যান্সার হয়।লক্ষণ
১। পেটে প্রদাহের জন্য ব্যথা হয় খালি পেটে হোক বা খাইলে হউক ব্যাথা সবসময় হইতে থাকে।
২। রোগী দুর্বল হয় এবং শুকাইয়া যায়।
৩। কঠিন অবস্থায় বমি ভাব বা বহন হয় এবং রক্তক্ষরণ হতে পারে।
8। খাইলেই বমির সহিদ আবার বাহির হয়।
৫। রোগ যত পুরাতন হয়, রোগী ততো বেশী রক্তহীন হয় । পরিশেষে মৃত্যু।
পাকস্থলীর ক্ষত পাকস্থলীর ক্যান্সার এর মধ্যে পার্থক্যঃ
পাকস্থলীর ক্ষত
১। সাধারণত সকল সময় ব্যথা থাকে না।
২। পেতে জোরে চাপ দিলে বেদনা বৃদ্ধি পায়।
৩। ভূমিতে ব্যথা কমে।
8। বমি রক্তযুক্ত বা রক্তহীন হয়।
৫। চিকিৎসায় কমে।
পাকস্থলির ক্যান্সার
১। ব্যথা সকল সময় থাকে।
২। পেটের সামান্য চাপ দিলে বেদনা বৃদ্ধি পায়।
৩। বমিতে ব্যথা কমে না।
8। বমি কফির রংয়ের মতো হয়।
৫। চিকিৎসা কমে না ।
পাকাশয়ের ক্ষত ও পাকস্থলীর ক্যান্সার এর মধ্যে তফাৎ
পাকাশয়ের (আলসার)
১। পেটে সবসময় ব্যথা থাকে না।
২। বমি হইবার পর আংশিক সময় ব্যথা কমিয়ে যায়।
৩। রক্তহীন বমি হয় বা তাজা রক্তযুক্ত বমি হয়।
8। চিকিৎসায় কমে।
৫। রোগীকে শয়াইয়া জোরে চাপ দিলে ব্যাথা বৃদ্ধি পায়।
পাকাশয়ের ক্যান্সার
১। ব্যথা সব সময় চলিতে থাকে।
২। বমি হইবার পারে ব্যাথা তেমন বেশি কমে না।
৩। কেমন এক ধরনের বমি হয়।
8। চিকিৎসায় কমে না।
৫। সমান্য চাপে ব্যাথা বৃদ্ধি পায়।
অনুসন্ধান
১। Barium meal X-ray of the whole abdomen.
২। পেটের Endoscopy
চিকিৎসা
ইহা দুরারোগ্য । আজ পর্যন্ত আর কোন ঔষধ বাজারে নেই । উন্নত দেশে এ সম্পর্কে রিসার্চে চলিতেছে। প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিলে ভালো ফলাফল পাওয়া যায়। Radium লাগালে সামরিক কমে ক্যান্সার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা লইতে হইবে।
পথ্য অণুসাঙ্গিক ব্যবস্থাঃ
১। হালকা বা লঘু পথ্য নিয়মিত খাইতে হবে। উত্তেজক খাবার বর্জনীয় ।
২। রোগীর বিশ্রাম প্রয়োজন ।
বৃহৎ অন্তের ক্যান্সার
বহদন্ত্র একটি মোটা খাদ্যবাহী নল। ইহা পাকস্থলী হতে সুরু ও ক্ষুদ্রান্ত হইতে তিনগুণ মোটা। প্রায় ৫ ফুট লম্বা। যে কোন কারণে অস্ত্রের প্রদাহ হলে ইহার চিকিৎসা ভালোভাবে না হইলে ঐ স্থানে ধীরে ধীরে প্রদাহ বৃদ্ধি পায় এবং পরিশেষে ঘা-এ পরিণত হয়।
এই রোগে আক্রান্ত হবার ফলে কখনো অত্যাধিক কোষ্ঠ-কাঠিন্য, আবার কখনো পাতলা পায়খানা দেখা দেয়। মলের শহিত মিউকাস, রক্ত ও পুঁজ পড়ে। ধীরে ধীরে রোগীর রক্তহীন ও দুর্বল হয় ।
চিকিৎসা
অপারেশন ব্যতীত ইহার কোন চিকিৎসা নেই।
আরো জেনে নিন👇
👉পেটে জরুরি বা সংকট অবস্থা কি?
👉এপেনডিসাইটিজ-(Apendicities) কি?
👉তালিকাতালিকাকিডনি রোগীর খাদ্য তালিকা
👉ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি
👉কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে
👉গর্ভবতী মহিলার প্রাথমিক কি কি লক্ষন প্রকাশ পায়

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন