অল্প পুজিতে মেয়েদের জন্য লাভজনক বিজনেস আইডিয়া
অল্প পুজিতে মেয়েদের জন্য লাভজনক বিজনেস আইডিয়া-2023
![]() |
| মেয়েদের জন্য লাভজনক বিজনেস আইডিয়া |
১। অনলাইন বিজনেস।
২। দর্জির কাজ।
৩। হাঁস,মুরগী পালন।
8। ছাগল পালন।
৫। হস্তশীল্প।
👉অনলাইন বিজনেস
বর্তমান যুগ ডিজিটাল যুগ, অনলাইন মোবাইল যুগ, এখন মানুষ চাইলেই অনলাইনে নানারকম ব্যবসা করে টাকা ইন কাম করতে পার। একটা মেয়ে যদি ইউটিউব ফেসবুক কিংবা গুগলে ব্লগার সাইটে একটা ওয়েবসাইট খুলে সেখানে নানারকম পোস্ট করে সে যে বিষয়ে ভাল জানে, যেমন-রানা-বান্না, গান, কবিতা, গল্প, ইত্যাদি কন্টেন লিখে পোস্ট করে একটা নির্দিষ্ট সময়ে তার ওয়েবসাইটে গুগল এডসেন্স এর কাছে আবেদন করলে তার ওয়েবসাইটে এড প্রচারের মাধ্যমে গুগল এডসেন্স থেকে সে আর্নিং করতে পারবে। এভাবে ইউটিউবে রান্নাবান্নার ভিডিও বানিয়েও google এডসেন্সের কাছে আবেদন করলে, পরে তার youtube চ্যানেলে গুগলে এডসেন্স প্রচার করে সেখান থেকে ওয়ার্নিং করতে পারবে । এভাবে সে প্রথমে অল্প অল্প করে এবং পরে সে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। বর্তমান মানুষ ব্লক লিখে এবং গুগল থেকে এডসেন্স এপ্রুভাল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এইটা ছেলে-মেয়ে উভয়ই করতে পারবে এবং যেকোনো বয়সের মানুষই এটা করতে পারবে। এজন্য ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা ফ্রি ক্লাস করলে অনেক সুবিধা হবে। সবকিছু ভালোভাবে পরিষ্কার বুঝতে পারা যাবে এবং সহজেই ইনকাম করা সম্ভব হবে।
👉দর্জির কাজ
ঘরে বসে মেয়েদের একটা অত্যাধুনিক বিজনেস হল দর্জি কাজ। একটা মেয়ে এই দর্জির কাজ নানা রকম ভাবে করতে পারে। সে চাইলে কাপড় কিনে পোশাক তৈরি করে দোকানে দোকানে বিক্রি করেও লাভবান হতে পারে। আবার মানুষের পোশাক বানিয়ে দিয়ে তা থেকেও প্রফিট করতে পারবে। এতে করে তার নিজের পোশাক সহ তার পরিবারের পোশাক এবং তার আত্মীয় স্বজনের সকলে পোশাক সে তৈরি করে দিতে পারবে। তবে প্রথম পর্যায়ে একটা মেয়েকে দর্জির কাজের প্রশিক্ষণ দিয়ে সব পোশাক তৈরির কাজগুলো শিখে নিতে হবে তারপরে সে এই কাজগুলো করতে পারে। বর্তমানে দক্ষ কারিগরের অনেক অভাব। পোশাক তরীর মজুরি অনেক হারে বৃদ্ধি পেয়েছে। একটা শার্টের মজুরি ৩০০ টাকা নেয় ,একটা প্যান্টের মজুরি ৫০০ টাকা নেয়। দর্জির কাজের মাধ্যমে এই পোশাক তৈরি করে একটা মেয়ে চাইলে সে মাসে ২০-৩০-৪০ হাজার টাকা ইনকাম করতে পারে অনায়াসে। এটা অত্যন্ত লাভ জনক ব্যবসা। একটা মেয়ে চাইলে সংসারের সকল কাজকর্ম করার পাশাপাশি এই কর্ম করতে পারবে।
👉সাঁস/মুুরগি পালন
গ্রামে যে সকল মা বোনেরা আছে তারা চাইলে বাড়িতে হাঁস মুরগি পালন করেও অনেক অনেক টাকা প্রফিট করতে পারে । দেশি হাঁস এবং মুরগি এটা পালন করা অত্যন্ত সহজ কাজ। এই সকল দেশী হাঁস/মুরগীর রোগ বলাই খুব কম হয় । এবং এটা অত্যন্ত লাভজনক। যাদের বাড়ির আঙিনায় অনেক গাছপালা আছে, জায়গা আছে তারা এইসব দেশি হাঁস মুরগী পালন করা অত্যন্ত অত্যন্ত সহজ । বাড়ির আঙিনায় যাদের পুস্কুনি আছে তারা সেই পুস্কনিতে চাইলে হাঁস পালন সহ মাছ চাষ করতে পারেন। দেশি হাঁস এবং মুরগির ডিমের দাম প্রচুর। বাংলাদেশে হাজার হাজার নারীরা আছে যারা এভাবে হাঁস/মুরগি পালন করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এবং তারা সফলতা অর্জন করে নিয়ে এসেছে। এবং অনেক অনেক স্বাবলম্বী হয়েছে। হাঁস-মুরগি পালা অত্যন্ত সহজ কাজ এটা যে কোন মানুষ এটা করতে পারবে। কেউ যদি দশটা মুরগি এবং দশটা হাঁস পালন করে এবং প্রত্যেকটা হাঁস এবং প্রত্যেকটা মুরগী যদি দৈনিক গড়ে ১০ টা ডিম দেয় তাইলে দৈনিক ১৫০ টাকার ডিম পাওয়া যাবে। আবার ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা একটু বড় করে বিক্রি করে অনেক ভাল প্রফিড করা যায়। বাড়ির সকল কাজকর্মের পাশাপাশি এই সকল দেশী হাঁস/মুরগী পালন করে পরিবারে সচ্ছলতা আনা যায়।
👉ছাগল পালন
ছাগল পালন একটা অত্যন্ত লাভজনক ব্যবসা এই ব্যবসা করে অনেকেই সফলতা অর্জন করতে পেরেছে। একটা ছাগল বছরের দুইবার বাচ্ছা দিতে পারে। একেক বারে ২/৩ টা বাচ্ছ প্রসব করে। যে সমস্ত এলাকায় ছাগল চরানের মত বড় মাঠ আছে সেই সমস্ত এলাকার লোকজন খুব সহজেই এই ছাগল পালন করে অল্প সময়ে স্বাবলম্বন হতে পারবে। মেয়েরা চাইলে তারা সংসারের সকল কাজের পাশাপাশি অন্তত দুইটা ছাগল পালন করতে পারবে অনায়াসে, তা থেকে সে অনেক টাকা প্রফিট করতে পারবে। কচি কচি সবুজ ঘাস ছাগলের খুব প্রিয় খাবার, এছাড়া ভাত গুড়া ভুষি কাঁঠালের পাতা এ সমস্ত খাবার ছাগলের খুব প্রিয়ো। তাই যে কেউ ইচ্ছা করলে খুব সহজেই ছাগল পালন করে তার পরিবার বা ফ্যামিলির জন্য স্বচ্ছলতা আনতে পারে । এই ছাগল অনেক জাতের হয়ে থাকে। তার মধ্যে একটা জাত হলো ব্লাক বেঙ্গল ছাগল । এই ছাগল সব জায়গায় পালন করা যায় এবং কোন প্রকার ঝামেলা পোহাতে হয় না এই ছাগল পালনের জন্য । বাংলাদেশ গ্রাম অঞ্চলে এবং নদীর চর অন্চলে এই জাতীয় ছাগল পালন করে অনেকেই স্বাবলম্বন হয়েছে।
👉হস্তশীল্প
হস্তশিল্প বাংলাদেশের অন্যতম একটা ক্ষুদ্র কুটির শিল্প বাংলাদেশের মেয়েদের হাতের কাজের দক্ষতা অত্যন্ত বেশি এবং তারা সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারে। নকশি কাঁথা, বাঁশ ও বেত দিয়ে নানা রকম সামর্গী তৈরি করতে পারে। কেউ যদি ঘরে বসে সংসারের সকল কাজকর্মের পাশাপাশি বসে বসে নকশি কাঁথা তৈরি করে এবং বাজারে বিক্রি করে তা থেকে সে অনেক টাকা প্রফিট করতে পারে। বাজারে বর্তমান একটা নকশী কাথার দাম ১২০০ থেকে ১৫০০ টাকা । আবার দুই হাজার তিন হাজার টাকাও বিক্রি করা যায় এক একটি নকশি কাঁথা। বাজার থেকে কম দামে রিজেক্ট কাপড় গুলো কিনে এনে এবং সেগুলো দিয়ে তারা নকশী কাঁথার সেলাই করে বাজারে বিক্রি করে তারা প্রফিট করতে পারে। আবার কেউ চাইলে সংসারিক কাজের পাশাপাশি কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করে তাও বিক্রি করে প্রফিড করতে পারে। ঠোঙ্গা তৈরি করার জন্য প্রথমে তাকে বাজার থেকে পুরনো বই বা পেপার কেজি দরে কিনে নিয়ে আসতে হবে এবং তারপরে সেগুলো সুন্দর করে ঠোঙ্গার মাপে কেটে তারপরে ঠোঙ্গা বানাতে হবে এবং হাটেবাজারের দোকানে দোকানে সেটা দোকানদারদের কাছে বিক্রি করা যায় এতে ভালই প্রফিট করা যায়।
পরিশেষে বলবো আপনি যে ব্যবসায়ী করুন বা যে কাজ করেই টাকা ইনকাম করতে চান। সে সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন, সে সম্পর্কে জানুন, পরিকল্পনা গ্রহণ করুন চিন্তা করুন তারপরে কাজে লেগে যান। আপনি এমন কাজ করবেন না এমন ব্যবসা করবেন না যে ব্যবসায় আপনি নিজে সময় দিতে পারবেন না। আপনি যে ব্যবসায় নিজে সময় দিতে পারবেন সেই ব্যবসায় করবেন। দেখে শুনে বুঝে তারপরে সেটা করবেন। তাহলে আপনি যে ব্যবসা করেন না কেন তা থেকে অবশ্যই প্রফিড করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।
আরো জেনে নিন👇
👉স্বল্প পুঁজিতে ব্যবসা আইডিয়া নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা
👉পেটে জরুরি বা সংকট অবস্থা কি?
👉এপেনডিসাইটিজ-(Apendicities) কি?
👉ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি
👉কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে
[ভুলেও কেউ কপি করবেন না]

Thank you veya. Ami dorjir kaj to kori, akhon sagol o palon korbo 2 ta
উত্তরমুছুন