শীতকালে লাভজনক ব্যাবসা
শীতকালে লাভজনক ব্যাবসা
![]() |
| শীত কালে লাভজনক ব্যাবসা |
অল্প টাকা পুঁজির বিনিময় শীতকালে কিছু ব্যবসা রয়েছে, গুলোর মধ্যে রয়েছেঃ
১। পান বিড়ি সিগারেটের ব্যবসা।
২। চা গরম এর ব্যবসা।
৩। সিদ্ধ ডিমের ব্যবসা।
8। চিতো/ভাপা পিঠের ব্যবসা।
৫। শাক/সবজির ব্যবসা।
৬। শীতের সেকেন্ড হ্যন্ড পোষাখের ব্যবসা।
নিন্মে এগুলোর বিস্তারিত আলোচনা করা হলঃ
👉পনা বিড়ি সিগাররটের ব্যবসাঃ
কেউ চাইলে শিক্ষা লেখক কর খুব অল্প টাকার পুজিতে যেমন পনেরশো 2000 টাকা চালান খাটিয়েছে এই ব্যবসাটি করতে পারে। পাইকারি দোকান থেকে পান বিড়ি সিগারেট স্বল্প টাকায় ক্রয় করে একটা ট্রে করে পেটে জুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করবে। যেখানে বেশি লোকজনের সমাগম পার্কেে, বাস স্ট্যান্ডেে, লঞ্চঘাটের, ইস্টিশনে, এই সমস্ত জায়গায় গুড়ে গুড়ে বিক্রি করলে সে দিনে অনেক টাকা ইনকাম করতে পারবে অর্থাৎ দিনে 1500/2000 টাকা ইনকাম করা একজনের পক্ষে কোন ব্যাপারই না। কেউ যদি 2000 হাজার টাকা বিক্রি করতে পারে সব খরচ বাদ দিয়ে তাও তার 1000 টাকার মতো লাভ থাকবে। তাইলে প্রতি মাসে 30 হাজার টাকা সে অনায়াসেই ইনকাম করতে পারবে। এই সামান্য টাকা চালান খাটিয়ে এই ব্যবসাটি করে। আর এইটা শুধু শীতের ব্যবসা না এটা চাইলে যে কেউ এটা সারাবছরই রেগুলার এই ব্যবসা করতে পারবে। এটা এমনই একটা ব্যবসা পদ্ধতি যার ঝুঁকি নাই বললেই চলে এবং লাভ অনেক বেশি। তাই যারা অল্প টাকায় ব্যবসা করতে চান এই ব্যবসাটি নিয়ে চিন্তা-ভাবনা করতে পারেন ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট করতে পারবেন।
👉চা গরমের ব্যাবসাঃ
দৈনন্দিন জীবনে চা একটি আকর্ষণীয় পানীয় খাবার। মানুষ এখন সারা বছরই চা পান করে থাকেন। তবে শীতকালে এর চাহিদা অনেক বেশি বেড়ে যায় তাই আমরা যারা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছি, তারা ইচ্ছা করলে এই ব্যবসাটিও করতে পারি। এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রথমে একটি 50 লিটার ফ্লাক্স কিনতে হবে। এই ব্যবসাটি করতে আপনাকে 2000 টাকা ইনভেস্ট করতে হবে অর্থাৎ মূলধন লাগবে। বাসায় বড় পাতিলে চা তৈরি করে ফ্লাক্স ভরে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যায়। কেউ যদি দিন-দুই ফ্লাক্স অর্থাৎ 100 কাপ চা ঘুরে ঘুরে বিক্রি করতে পারে তাহলে তার অনায়াসে 600 টাকা ইনকাম হবে। আর এভাবে সে অনায়াসে মাসে 18 থেকে 20 /22 হাজার টাকা ইনকাম করতে পারে। এটা অত্যন্ত লাভজনক ব্যবসা এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই । ঢাকা শহরে একজন ব্যক্তি ঘুরে ঘুরে দিনে 300/400 কাপ পর্যন্ত চা বিক্রি করতে পারে।
👉সিদ্ধ ডিমের ব্যবসা:
মুরগীর ডিম অত্যন্ত সুসাধু একটি খাদ্য সব বয়সের লোকই সিদ্ধ ডিম খাইতে ভালবাসে। কেউ যদি সিদ্ধ ডিম বিক্রি করে ব্যবসা করতে চায় তাহলে করতে পারবে। এটি একটি লাভ জনক ব্যবসা। কেউ চাইলে পাইকারি দরে ডিম কিনে এনে বাসায় সিদ্ধ করে রাস্তায় ঘুরে ঘুরে বা যেখানে লোকজনের সমাগম বেশি সেখানে বসে বিক্রি করে অর্থ ইনকাম করতে পারে। কেউ যদি সারাদিন ঘুরে ঘুরে 200 সিদ্ধ ডিম বিক্রি করতে পারে এবং প্রতিটা ডিমে তিন টাকা করে লাভ হয়, তাহলে প্রতিদিন সে 600 টাকা ইনকাম করতে পারবে এভাবে সে মাসে 18 হাজার টাকা ইনকাম করতে পারবে এই সামান্য সিদ্ধ ডিম বিক্রি ব্যবসা করে। আমার মতে যাদের কোন কাজ কাম নেই শুধু বাড়িতে বসে বসে থাকে আর খায় তাদের পক্ষে এই ব্যবসা করা কোন ব্যাপার না তারা চাইলেই ব্যবসা করে অনায়াসে 18000 / 20000 টাকা ইনকাম করতে পারে সহজেই। এই ব্যবসায় লাভ বেশি ঝুঁকি নেই, অল্প অল্প করে ডিম সিদ্ধ করে ঘুরে ঘুরে বিক্রি করতে পারলেই প্রফিট হবে ইনশাল্লাহ।
👉চিতো/ভাপা পিঠার ব্যাবসাঃ
শীতকালের একটি জনপ্রিয় ব্যবসা পদ্ধতি পিঠা, ভাপা পিঠার ব্যবসা এটি শীতকালে অত্যন্ত ভাল চলে। ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই পিঠার ব্যবসা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্যবসাটি করতে বেশি টাকা মূলধন লাগেনা 2000 3000 টাকা মূলধন হলেই আপনি অনায়াসেই ব্যবসাটি যেকোনো জায়গায় সুন্দরভাবে করতে পারবেন। শীতকালে এই পিঠার ব্যাপক চাহিদা এবং প্রতিটা দোকানে সিরিয়াল লেগে থাকে পিঠার জন্য। রাস্তার ধারে বাজারের মোড়ে যেখানে জনসমাগম বেশি সেইখানে এক জায়গায় একটা ছোট্ট জায়গা করে দুইটা কিংবা তিনটা চুলা জালিয়ে আপনি বসে পিঠা বানিয়ে বিক্রি করতে পারেন। এই পিঠার ব্যবসা করে আপনি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন কোন প্রকার ঝুকি ছাড়াই। তাই যারা বেকার বসে আছেন অযথা ঘোরা ফেরে না করে অন্তত এই শীতকালে পিঠের ব্যবসা করে প্রফিট করতে পারেন। চেতো পিঠার ব্যবসা এখন মানুষ সারা বছরই করতে পারে এবং এটার চাহিদা সারা বছরই থাকে।
👉শীতকালীন সবজির ব্যাবসাঃ
শীতকালের সবজি চাহিদা মানুষের বেশি থাকে শীতকালে নানারকম টাটকা শাকসবজি পাওয়া যায় এগুলো কেউ চাইলে বিক্রি করে অনেক টাকা প্রফিট করতে পারে। শীতের মৌসুমে গ্রামের বাজার থেকে পাইকারি দরে সবজি কিনে এনে শহর অঞ্চলের বাজারে বিক্রি করে অনেক টাকা প্রফিট করতে পারবেন। যারা শহরে আছেন তারা শহরের বড় বড় পাইকারি আরৎ থেকে এইসব সবজি কিনে শহরের আনাচে-কানাচে অলি গলিতে ঘুরে ঘুরে ঘুরে বিক্রি করে প্রফিট করতে পারেন। এই ব্যবসাটি করতেও বেশি মূলধন লাগেনা 4/5 হাজার টাকার সবজি কিনে ব্যবসা করে মাসে প্রায় 30 /35 /40 হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে কোন রিক্স নেই এই ব্যাবসায়। তাই কেউ চাইলে এই ব্যবসাটি নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। আশা করি অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ।
👉 শীতের সেকেন্ড হ্যন্ড পোষাখের ব্যাবসা
শীতকালে এসব গরম পোশাকের চাহিদা অনেক বেশি থাকে যে কেউ ইচ্ছা করলে এসব পোশাকের ব্যবসা করতে পারে এবং অনেক টাকা প্রফিট করতে পারে। এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রথমে খুঁজতে হবে যে এইসব শীতের গরম পোষাক কোথায় বিক্রি করা হয় । লট বা ড্রপ আকারে কোথায় বিক্রি করা হয়, আপনাকে সেই সব জায়গায় খুঁজে সেখান থেকে পাইকারি দরে এগুলো কিনে এনে শহরে বা গ্রামের বাজারে এগুলা বসে বসে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে সদরঘাট কিংবা গুলিস্থানে যোগাযোগ করলে এই গরম পোশাক পাইকারি দরে কিনতে পারবেন। সেখানে এগুলো সেকেন্ডহ্যান্ড গরম পোশাকের ড্রপ আকারে বিক্রি করা হয়ে থাকে। পাইকারি দরে সে এক ড্রপ 5000/600 টাকা দিয়ে কিনে এনে আপনার এলাকায় খুচরা বিক্রি করতে পারেন এবং অনেক টাকা প্রফিট করতে পারেন। এই ব্যবসায় সামান্য একটু রিক্সে আছে, আপনাকে এই পণ্য ক্রয় করতে শিখতে হবে । যদি ক্রয় ভালোভাবে করতে পারেন তবে অনেক টাকা প্রফিট করতে পারবেন আর যদি ক্রয় ভালোভাবে না করতে পারেন সেক্ষেত্রে লাভ একটু কম হবে।
পরিশেষে বলবো আপনি যেই ব্যাবসাই করুন না কেন, সে ব্যাবসা সম্পর্কে জেনে বুঝে তারপরে করুন এবং যে ব্যবসায় আপনি নিজে সময় দিতে পারবেন সেই ব্যবসা করুন আপনি নিজে সময় দিতে পারবেন না এমন ব্যবসা ভুলেও করতে যাবেন না।
আরো জেনে নিন👇
👉স্বল্প পুঁজিতে ব্যবসা আইডিয়া নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা
👉পেটে জরুরি বা সংকট অবস্থা কি?
👉এপেনডিসাইটিজ-(Apendicities) কি?
👉ডায়ালাইসিস রোগির খাদ্য ও পুষ্টি
👉কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে
[ভুলেও কেউ কপি করবেন না]

Thant you veya
উত্তরমুছুন