অজীর্ণ রোগ-(Dyspepsia)- Bangla News-2023
অজীর্ণ রোগ-(Dyspepsia)
(ডাঃ এ, এন, এ, হোসেন-এম.বি.বি.এস)
![]() |
| অজীর্ণ রোগ-(Dyspepsia) |
👉অল্প দিনের অজীর্ণ রোগঃ
কোন কারনে পরিপাকতন্ত্রে হজমের কাজ ঠিকমতো না হইলে অজির্ণ রোগ সৃষ্টি হয় । বছরে যে কোন সময় এরকম হইতে পারে । তবে গ্রীষ্মকালীন আবহাওয়া ইহা বহুল পরিমাণে হয়। সাধারণতঃ গুরুপাক খাদ্য উত্তেজক বা চর্বিযুক্ত খাদ্য খাইয়া কিংবা অনিয়মিত খাবার খাইলে এই রোগ হয় । আবার মানসিক উত্তেজনা, অধিক চিন্তা, বেশি পরিমাণ চা, সিগারেট খাওয়া কিংবা অধিক রাত্রে জাগরণের জন্য এই রোগ হয় ।
👉বেশি দিনের অজীর্ণ রোগঃ
উপরোক্ত কারণে অজীর্ণ রোগ বেশী দিন বা বছরের পর বছর ভুগিতে ভুগিতে পেট রোগা হইয়া যায় । এই সমস্ত রোগির ক্ষুধামন্দ,অরুচি, বুক পুড়িয়া উঠা বা জ্বালা করা, পেটের কামড় বা ব্যথা,ভোকসা মলত্যাগ করা ইত্যাদি প্রসর্গ দেখা দেয়। আবার কখনো পায়খানা পাতলা বা শক্ত হয় । মল পরীক্ষা ও আজীর্ণ খাদ্য মলের সহিদ দেখা যায় । রোগীর ধুয়া ঢেকুর হয় বা মলদ্বার দিয়ে দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয় । পায়খানা হইবার পরেও মনে হয় সম্পূর্ণ পায়খানা হইল না। খোরাক কমে, কিছুই খাইতে ইচ্ছা করে না, পেট ভার ভার মনে হয় ।শরীরে আয়রন ও ভিটামিনের অভাবজনিত রক্তশূন্যতা দেখা দেয় । ধীরে ধীরে শরীর ক্ষীণ ও দুর্বল হইয়া যায়,কোন কিছুতেই উৎসাহ পায় না।
অনেক সময় রোগীর ঘুম কম হয় । কোন কোন রোগির মুখে ঘা দেখা দেয় । দীর্ঘদিন রোগ ভোগার জন্য পুরুষত্বহীনতা দেখা দিতে পারে । আবার কারো উত্তেজনা বৃদ্ধি পায়, স্বপ্নদোষ হয়, অনেকের গ্যাসের জন্য এসিড বৃদ্ধি পায় ।
👉 অজীর্ণ রোগ চিকিৎসা
অজীর্ণ রোগ হইবার কারণ নির্ণয় করিয়া চিকিৎসা করিতে হইবে । সময়মতো খাওয়া, উন্মুক্ত স্থানে বসবাস করা, সকালে ওঠা ও সময় মত ঘুমের অভ্যাস গড়িয়ে তুলতে হবে। যে খাদ্য খাইলে বদহজম হতে পারে বলিয়া সন্দেহ হয় এমন খাদ্য খাওয়া ঠিক না । সকল সময় লুঘু ও সহজ পাচ্য প্রোটিন বা ভিটামিন যুক্ত খাদ্য খাইতে হইবে । পেটে সহ্য ক্ষমতা অনুসারে খাদ্য গ্রহণ করা উচিত ।
১। ⚛️(ক) হজমের জন্য (Pancreation) যুক্ত ঔষধঃ
Tab. A-Zyme বা, Tab. Suzyme বা, Tab. Crezyme বা, Tab. Zymet, বা, Tab. Festsl-N.
মাত্রাঃ একটি বড়ি করিয়া প্রত্যাহ 2/3 বার খাবারের পর সেব্য ।
⚛️ (খ) মলের সঙ্গে আম (Mucus) থাকলে হজমের ঔষধের সঙ্গে আমাশয়ের বড়ি দিলে ভালো হয়ঃ
Tab.Metronid বা, Tab. Klion বা, Tab. Tricozyl বা, Tab. Phidazol বা, Tab. Metryl বা, Tab. Protes, বা, Tab. Dirozyl.
মাত্রঃ এক বড়ি করিয়া দিনে তিননবার খাবার পর পর 7/10 দিন সেব্য ।
⚛️ (গ) কাহারো কাহারো পাতলা পায়খানা হয় সে ক্ষেত্রেঃ
Cap. Lopamid 2mg. বা, Cap. Loper 2mg. বা, Cap. Dirolin 2mg. বা, Cap. Loperin 2mg. বা, Cap. Loperamid 2mg. বা, Cap. Lomosec 2mg.
মাত্রাঃ বয়স্ক প্রথম বারে দুই ক্যাপসুল ও পরে প্রতিবার পায়খানার পর এক ক্যাপসুল সেব্য । (২৪ ঘন্টায় ৮ ক্যাপসুল এর অধিক নয়) মাঝে মাঝে পেটের গন্ডগোল হইলে Stool পরীক্ষা করিয়া চিকিৎসা করা ভাল ।
⚛️ (ঘ) যাদের অনিয়মিত পায়খানা কিংবা মলত্যাগ হয় না তাদের জন্যঃ
Milk of Magnesia বা, Magnason বা, Mili Suspension বা, Magnamilk
মাত্রাঃ রাত্রে শুইবার সময় তিন /চার চামচ ঔষুধ গরম পানির সহিদ সেব্য ।
২। পেটের ব্যথা থাকলেঃ
Tab. Spasmonil বা, Tab. Hysopen বা, Tab. Hysocin বা, Tab. Hysopan বা, Tab. Hysocin, বা. Butapan বা, Tab. Spasmin.
মাত্রঃ ১-২ বড়ি ২/৩ বার ।
অথবা
✡️ পেটের ব্যাথা তীব্র হইলে বা বড়িতে না কমিলেঃ
Inj. Hysomide বা, Inj. Hyoscin বা, Inj. Spasmoson বা, Inj. Buscolysin বা, Inj. Butapan. বা, Inj. Buscopan.
মাত্রাঃ একটি অ্যাম্পুলের এর ঔষধ মাংস ইনজেকশন দিতে হইবে।
৩। দৈনিকও মানসিক উত্তেজনা কমানোর জন্য (Diazepam) যুক্ত ঔষধঃ
Tab. Easium 5mg. বা, Tab. Fizepam 5mg. বা, Tab. Sudex 5mg. বা, Tab. Rozom 5mg. ইত্যাদি ।
মাত্রাঃ এক বড়ি করিয়া দিনে এক/ দুই বার সেব্য ।
8। রোগীর পেট ফাঁপা, চুকা ঢেকুর, ফেনা যুক্ত বমি হইলে, খাবার পূর্বে (Metoclopramide) যুক্ত ঔষধঃ
Tab. Motilon বা, Tab. Neutramid বা, Tab. Flation বা, Tab. Maxocol বা, Tab. Movlan.
মাত্রাঃ খাবার পূর্বে এক বড়ি করে দিনে ২-৩ বার ।
অথবা,
✡️ আলসারবিহীন অজীর্ণ রোগে অর্থাৎ বুক জ্বালা, পেট ভার বোধ, পেট ফোলা, পাকস্থলী সংকোচন প্রসারণে (Domperidone) যুক্ত ঔষধঃ
Sy./Tab. Motigut বা, Sy./Tab. Apuldon, বা, Sy./Tab. Omidon. বা, Tab. Cozy. বা, Tab. Vave.
মাত্রাঃ খাবার ১৫ মিনিট আগে ১বড়ি/১চামচ করিয়া দিনে ৩ বার ৭/১০ দিন।
৫। যদি নাইট পেন এবং বুক জ্বালা (Heart burn) হয় তবে Rantidin যুক্ত ঔষুধঃ
Tab. Asinar 150mg. বা, Tab. Ranison 150mg. বা, Tab. Reeteck-R 150mg.
মাত্রাঃ খাবার পর 1+ 0 + 1 ।
৬। অজির্ণ, বদহজম পেট ফাঁপায় (Simethicone) যুক্ত ওষুধঃ
Susp. Flatameal-DS বা, Susp. Avlocid বা, Susp. Entacyd plus. বা, Susp. Oxyecon-S বা, Susp. Alucil-S.
মাত্রাঃ ২ চামচ ঔষুধ খাবার অর্থ ঘন্টা পরে দৈনিক তিন বার ।
অথবা,
✡️ কোন ওষুধেই পেটের গোলমাল না কুমিলে (Mebeverine Hcl) যুক্ত ঔষধঃ
Tab. Rostil বা, Tab. Veron.Veron. বা, Tab. Meverin বা, Tab. Mev.
মাত্রা ১০ বছরের উপরে এক বড়ি করিয়া দিনে তিন বার দুই তিন মাস খাবার ৩০ মিনিট পূর্বে ।
৭। শক্তির জন্যঃ
Sy.Cap. V-Plex বা, Sy.Cap. Beforte. বা, Sy.Cap. Vigor-B, বা, Sy. Beconex. বা, Sy. Hexaplex.
মাত্রাঃ এক চার চামচ করে দিনে তিন বার খাবার পর ।
🔯🔯 রোগ হলে ঔষুধ খেতে হবে, তবে ঔষুধ সঠিক ভাবে খেতে হবে । আর সঠিক ঔষুধ কোনটি সেটি বোঝার জন্য একজন ডাক্টারের পরামর্শ গ্রহন করতে হবে। আশাকরি ঔষুধ কেনার সময় অবশ্যই ডাক্টারের পরামর্শ নিয়ে নিবেন !
আরো জেনে নিন👇
👉বদহজমজনিত ডায়রিয়ার ঔষুধ ও চিকিৎসা
👉এ্যামিবিক ডিসেন্ট্রি বা আমাশয় -(Amoebic Dysentry)-
👉কলেরা বা ওলাউঠার কারন ও চিকিৎসা

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন