পুরাতন সর্দি-(Chronic Catarrah)-2023
পুরাতন সর্দি-(Chronic Catarrah)
ডা. এ, এন,এ, হোসেন- এম.বি.বি.এস
![]() |
| পুরাতন সর্দি |
ঘন ঘন সর্দি লাগলে ধীরে ধীরে তরল অবস্থা থেকে পুরাতন সর্দিতে পরিণত হয় শরীরে ক্যালসিয়ামের অভাব ধুলো বা ওই জাতীয় অগ্র পদার্থের প্রবেশ বারবার সর্দির আক্রমণ প্রভৃতি বিভিন্ন কারণে সর্দি পুরাতন হয় এ ধরনের ভাইরাস জাতীয় রোগের কোন সুনির্দিষ্ট ওষুধ নাই তবে কিছু নিয়ম-কানুন মানিয়া চলিলে আক্রান্ত ব্যক্তির রোগের কষ্ট লাভ হয়।
👉লক্ষণ
সর্দি কখনো পাতলা কখনো গাড় হয় সর্দিতে একটি বা দুটি নাকের ছিদ্র বন্ধ হইয়া যায় নাকের শৈষ্মিক ঝিল্লীর প্রদাহ এই রোগের কারণ। গলার মধ্যে সর্দি থাকে রোগী সর্দি তুলিয়া ফেলার জন্য গলা খা করে দেয় গলার মধ্যে এমন ধরনের অসুবিধা হয় যা বোঝা কঠিন মাথা ধরা দেখা দিতে পারে নাকের মধ্য হতে দুর্গন্ধ ছাড়া বাহির হয় নাকে মধ্যে মামড়ি পড়ে, ঘ্রাণশক্তি বহুলাংশে হ্রাস পায় অনেক সময় কানে কম শুনে দেখা দেয় এর ঘন ঘন হইলে রেজিস্টার চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা লওয়া উচিত। এই রোগে বেশি দিন ভুগিলে ব্রষ্কাইটিস, ব্রষ্কিয়েকটেসিস, হাঁপানি প্রভৃতি কঠিন রোগ দেখা দিতে পারে । পরবর্তী পর্যায়ে যক্ষা রোগ হইতে পারে ।
👉রোগ নির্ণয়
১। প্রায়ই সর্দি লাগে, অর্থাৎ ৪/৫ দিন ভালো থাকার পর আবার সর্দি লাগে । মনে হয় সর্দি কাশি কিছুতেই আরোগ্য হইতে চায় না ।
২। কাশি বা থুতু পরীক্ষা করলে কোন রোগ জীবাণু আক্রমণ হয়েছে তাহা বুঝা যায় ।
👉চিকিৎসা
সর্দি জ্বরের ন্যায় চিকিৎসা করিলে সাময়িকভাবে কমে শরীরের মধ্যে যেসব বস্তুর অভাব ঘনঘন রোগ আক্রমণ ঘটে তাহার চিকিৎসা করিতে হইবে।
১। এলার্জিজনিত কারণে সর্দির জন্য ক্লোরফেনিরামিন মিলিয়েট যুক্ত ওষুধ : Tab. Sinamin (সিনেমিন), Tab. Antista (এন্টসটা) বা, Tab. Chloramin (ক্লোরামিন) বা, Tab. (ইরামিন), Tab.Expillin (এক্সপিলিন), Tab. Histacin (হিস্টাসিন) ইত্যাদি । (১ টি বড়ি= 4mg. ক্লোরফেনিরামিন মেলিয়েট।)
মাত্রাঃ একটি বড়ি করিয়া দিনে ৩/8 বার।
কম বয়স্ক শিশুদের জন্য ওই একই ওষুধ সিরাপ পাকারে খাওয়াইতে হইবে। (১ চামচ সিরাফ =2mg. ক্লোরফেনিরামিন মেলিয়েট)
মাত্রা: 1/2 (হফ) চামচ করিয়া দিনে ৩ বার।
অথবা,
Promethazine HCI (প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড) যুক্ত ঔষুধঃ
Tab. Phenargan (ফেনারগান) 10/25 mg. বা, Tab. Promergan (প্রোমারগান) 10/25 mg. ইত্যাদি।
মাত্রাঃ ১ টি বড়ি করিয়া দিনে ৩ বার ।
অথবা,
Promethazine HcI (প্রমিথাজিল হাইড্রোক্লোরাইড) যুক্ত সিরাপঃ
Sy. Histergin ( হিসটারজিন) বা, Sy. Allergin (এ্যা-লারগান-Cipla) বা, Sy. Prozin (প্রজিন) বা, Sy.Histaphin (হিসটাফিন) বা, Sy. Phenerex (ফেনারেক্স) বা, Sy. Promestin (প্রোমিসটিন) বা, Sy. Phenargan ( ফেনারগা) ইত্যাদি।
(১ চামচ সিরাফ = 5mg প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড ।)
(৬ মাসের নীচে বয়স এমন শিশুকে ও দেওয়া যাইবে না।)
মাত্রাঃ হাফ চামচ বা ১/২ চামচ করিয়া দিনে ৩ বার।
অথবা,
Dimethothiazine ( ডাইমিথোথিয়াজিন) যুক্ত ঔষুধঃ
Sy./Tab. Banistyl (বেনিষ্টিল) 20mg.
মাত্রাঃ এক বড়ি করিয়া দিনে2/3 বার।
সিরাপ: হাফ বা 1/2 চামচ করিয়া দিনে 3 বার।
(৬ বছর বয়সের নিচে কাউকে দেওয়া যাইবে না)
অথবা,
Pheniramin Maleate (ফেনিরামিন মেলিয়েট) যুক্ত ঔষুধঃ
Sy./Tab. Avil (এ্যভিল)
মাত্রাঃ ১ বড়ি হফ চামচ করিয়া দিনে ৩ বার।
অথবা,
Mebhydrolin ( মেবহাইড্রোলিন) যুক্ত ঔষুধঃ
Tab. Incidal (ইনসিড্যল) 50mg. বা, Tab. Baxidal (বেক্সিড্যল) 50mg. Tab. Mebolin ( মেবোলিন) 50 mg. ইত্যাদি।
অথবা,
Cetirizin Dihydrochloride (সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড) যুক্ত ঔষুধঃ
Sy./Tab. Proler (প্রলার), 10 mg. Sy/Tab. এলাট্রল 10mg. Sy/Tab. এন্টিজিন 10 mg. Sy/Tab. এসিট্রিন 10 mg.
মাত্রাঃ বয়স্ক 0+0+1
অথবা,
Loratidine লোরাটিডিন যুক্ত ঔষুধঃ
Sy/Tab. Oradin 10mg, Sy/Tab. Loratin 10mg, Tab. Tirol 10 mg ইত্যাদি।
মাত্রাঃ বড়ি 0+0+1 সিরাপ 0+0+1 চামচ।
যেকোনো গ্রুপের একটি ১ বড়ি এক/দুই দিন খাওয়ার পর সর্দি না কমিলে ওষুধ পরিবর্তন করিয়া অন্য গ্রুপের ওষুধ দেওয়া যাইতে পারে ।
২। (ক) ক্যালসিয়ামের অভাবের জন্য
Tab. Cac- 1000 (ক্যাক-100 Sandoz)
মাত্রাঃ ১ বড়ি পানিতে মিশাইয়া প্রত্যহ ১ বার ।
অথবা,
(খ) Calcium Carbonate (ক্যালসিয়াম কার্বনেট) যুক্ত ঔষুধঃ
Tab. Calcium Carbonate (ক্যালসিয়াম কার্বনেট) যুক্ত ঔষুধঃ Tab. Sandocal 500mg, Tab. Ostocal, Tab. Calbo 500mg, Tab. Calcin 500mg.
মাত্রাঃ একটি বড়ি করিয়া দিনে এক বার।
(গ) এ অবস্থায় ভালঃ Calcium with Vitamin-C ( ক্যলসিয়াম উইথ ভিটামিন-সি) যুক্ত ঔষুধঃ Calcium Sandoz Vitamin-C 10ml
নির্দেশঃ সপ্তাহে দুইটি ইঞ্জেকশন ভেইনে বা স্যালাইনের মাধ্যমে দিতে হইবে ।
৩। নাকের Congestion কমানোর জন্য নাকে Nasl drops ব্যবহার করা ভাল। Xylometazoline Hcl ( (জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড) যুক্ত ঔষুধঃ Antazol Nasal drop 0.1% বা 0.05%
8। সর্দি জ্বরে ভিটামিন সি খাইতে হবে এমন কোন নির্দেশ নাই তবে রোগ জীবাণুর বিরুদ্ধে শরীরের কার্যক্ষমতা বাড়াইবার জন্য ইয়া খাওয়া যায়ঃ
Tab. Ascoson 250mg. বা, Tab. Ascovit 250mg, বা, Tab. Ceevit 250 mg. Tab. Hi-C, Tab Chewe 250mg ইত্যাদি।
৫। সর্দি কাশি আরোগ্য বল বৃদ্ধির জন্যঃ
Fish Liver Oil বা, Cap. A. D, বা, Cap. Fish Liver Oil, বা, D. C. L Malt Extract. Codis Emulsion.
মাত্রাঃ বয়স অনুসারে 1/2 চামচ করিয়া দিনে 3 বার অথবা 1 টি করিয়া ক্যপসুুল দিনে ২/৩ বার।
৫। শরীরে বল ও রক্ত বৃদ্ধির জন্য মাল্টিভিটামিনযুক্ত ঔষধঃ
Tab. Vigor-M বা, Tab. Multivit plus বা, Tab. Aristovit-M, Tab. Solvit-M, বা, Tab. V- Plex plus, Tab. Placent-M, Cap. Supravit-M, Tab. Beforte-M.
মাত্রাঃ আহারের পর 1+0+1
👉পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
১। উপরের চিকিৎসা করিবার পরেও যদি রোগ আরোগ্য না হয় তবে নাক-কান ও গলা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা লইতে হইবে ।
২। মুক্ত বাতাসে ভ্রমণ রোগীর পক্ষে উপকারী ।
৩। ভোরের গোসলের অভ্যাস করা ভালো ।
8। টক দ্রব্য খাওয়া বাদ দিতে হইবে ।
৫। পুষ্টিকর লঘু পথ্য বা ফল উপকারী ।
৫। ইনফেকশন থাকলে এন্টিবায়োটিক ব্যবহার করবে ।
✋আরো জেনে নিন👇
👉সর্দি জ্বর -Comon cold and Fever

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন